47th BCS Preliminary Examination – English
Practice all 35 English grammar and literature MCQs from the 47th BCS Preliminary Examination with answers and explanations.
(Exam date: September 19, 2025)
1. A speech made without any previous thought, preparation or practice is called an ______.
(A) free speech
(B) extempore speech
(C) maiden speech
(D) rousing speech
Answer: (B) extempore speech
ব্যাখ্যা: Extempore speech বলতে আগে থেকে প্রস্তুতি বা অনুশীলন ছাড়াই তাৎক্ষণিকভাবে দেওয়া বক্তৃতাকে বোঝায়।
অন্যান্য Optionগুলোর অর্থ:
(A) Free speech = স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার
(C) Maiden speech = কোনো ব্যক্তির প্রথম বক্তৃতা
(D) Rousing speech = উদ্দীপনামূলক বক্তৃতা
2. Which one has the identical singular and plural form?
(A) Memorandum
(B) Stimulus
(C) Dice
(D) Oasis
Answer: (C) Dice
ব্যাখ্যা: প্রচলিত ব্যবহারে dice একবচন ও বহুবচন—উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। তবে প্রমিত ইংরেজিতে একটি পাশাকে die এবং একাধিক পাশাকে dice বলা হয়।
অন্যান্য Optionগুলোর plural form:
(A) Memorandum → Memoranda/Memorandums
(B) Stimulus → Stimuli
(D) Oasis → Oases
3. Select the sentence in which ‘fast’ is an adverb:
(A) Don’t drive so fast!
(B) Technology is expanding at a fast pace.
(C) Muslims fast during Ramadan.
(D) Ushashi went on a 24-hour fast to detox.
Answer: (A) Don’t drive so fast!
ব্যাখ্যা: এখানে fast একটি adverb, যা drive ক্রিয়াটিকে বর্ণনা করছে। অর্থাৎ, কীভাবে গাড়ি চালাতে নিষেধ করা হচ্ছে, তা বোঝাচ্ছে।
অন্যান্য Optionগুলোর ব্যাখ্যা:
(B) Fast = adjective; এটি pace বিশেষ্যটিকে বর্ণনা করছে।
(C) Fast = verb; অর্থ উপবাস করা।
(D) Fast = noun; অর্থ উপবাস।
4. ‘It was a cowardly attack on a defenceless man.’ Here ‘cowardly’ is/an ______.
(A) adverb
(B) adjective
(C) noun
(D) conjunction
Answer: (B) adjective
ব্যাখ্যা: Cowardly অর্থ কাপুরুষোচিত। এখানে এটি attack বিশেষ্যটিকে বর্ণনা করেছে, তাই এটি adjective।
উদাহরণ: It was a cowardly act.
5. ‘The river flows past the village.’ Here ‘past’ is a/an—
(A) noun
(B) verb
(C) adverb
(D) preposition
Answer: (D) preposition
ব্যাখ্যা: এখানে past শব্দটি the village-এর আগে বসে নদী প্রবাহিত হওয়ার স্থানগত সম্পর্ক প্রকাশ করেছে। তাই এটি preposition।
উদাহরণ: He walked past the school. (সে স্কুলের পাশ দিয়ে হেঁটে গেল। অথবা, সে স্কুলটি অতিক্রম করে হেঁটে চলে গেল।)
6. ‘Ihana sleeps only for four hours a night.’ In this sentence the verb ‘sleeps’ is ______.
(A) causative
(B) intransitive
(C) transitive
(D) factitive
Answer: (B) intransitive
ব্যাখ্যা: Intransitive verb-এর কোনো object লাগে না। এখানে sleeps ক্রিয়াটির কোনো object নেই। For four hours a night সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, object নয়।
উদাহরণ: The baby sleeps peacefully.
7. ‘He started teaching Hamlet.’ Here ‘teaching’ is a/an—
(A) participle
(B) infinitive
(C) verbal noun
(D) gerund
Answer: (D) gerund
ব্যাখ্যা: Gerund হলো verb-এর -ing form, যা noun-এর মতো কাজ করে। এখানে teaching, started ক্রিয়ার complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
উদাহরণ: She enjoys reading.
8. Fill in the blank with the appropriate preposition: ‘She was married ______ a rich man’.
(A) with
(B) to
(C) of
(D) off
Answer: (B) to
ব্যাখ্যা: কাউকে বিয়ে করার অর্থে married-এর পরে সাধারণত to ব্যবহৃত হয়।
মনে রাখুন:
➤ They are married with two children.
This means “they are married and [they have] children”, not that they are married to their children.
➤ Her parents married her off to a wealthy businessman.
Use “married off” when parents, guardians, or authorities arrange for someone (usually a daughter or son) to get married.
9. Which gender is the word ‘sibling’?
(A) Masculine
(B) Feminine
(C) Neuter
(D) Common
Answer: (D) Common
ব্যাখ্যা: Sibling বলতে ভাই অথবা বোন—উভয়কেই বোঝানো যায়। তাই এটি common gender-এর অন্তর্ভুক্ত।
উদাহরণ: I have two siblings.
10. Find out the correctly spelt word:
(A) reminiscence
(B) reminescense
(C) remeniscence
(D) reminicence
Answer: (A) reminiscence
ব্যাখ্যা: Reminiscence অর্থ অতীতের স্মৃতি স্মরণ করা বা অতীতস্মৃতি।
উদাহরণ: The old photograph brought back many happy reminiscences.
11. The idiom ‘smell a rat’ means to ______.
(A) detect bad smell
(B) be in a bad mood
(C) suspect something wrong
(D) see hidden meaning
Answer: (C) suspect something wrong
ব্যাখ্যা: Smell a rat একটি idiom, যার অর্থ কোনো বিষয়ে সন্দেহ করা বা কিছু একটা ভুল হচ্ছে বলে মনে হওয়া।
উদাহরণ: I smelt a rat when he refused to answer my questions.
12. Select the synonym for ‘inclement’:
(A) affable
(B) mild
(C) rough
(D) genial
Answer: (C) rough
ব্যাখ্যা: Inclement অর্থ প্রতিকূল বা দুর্যোগপূর্ণ, বিশেষত আবহাওয়ার ক্ষেত্রে। Rough অর্থ রুক্ষ বা প্রতিকূল। প্রদত্ত অপশনগুলোর মধ্যে এটি সবচেয়ে উপযুক্ত।
অন্যান্য Optionগুলোর অর্থ:
(A) Affable = বন্ধুসুলভ
(B) Mild = মৃদু
(D) Genial = প্রীতিকর, সদয়
13. Tell me frankly why you did this. The underlined part is a/an— (Note: “why you did this” is underlined)
(A) adjective clause
(B) noun clause
(C) adverbial clause
(D) adverbial phrase
Answer: (B) noun clause
ব্যাখ্যা: Why you did this একটি subordinate clause, যা tell ক্রিয়ার বক্তব্য বা বিষয়বস্তু প্রকাশ করছে। এটি কী বলতে হবে, সেই প্রশ্নের উত্তর দেয়। তাই এটি noun clause।
উদাহরণ: I know why he left.
14. The prefix ‘non’ can be added to ______.
(A) office
(B) regular
(C) partisan
(D) obey
Answer: (C) partisan
ব্যাখ্যা: Partisan-এর আগে non- যোগ করে nonpartisan গঠিত হয়। এর অর্থ কোনো রাজনৈতিক দল বা পক্ষের প্রতি পক্ষপাতহীন।
উদাহরণ: The committee adopted a nonpartisan approach.
15. Identify the correct passive form: ‘I heard her sing.’
(A) She was heard sing by me.
(B) She was heard to be sung by me.
(C) She was heard sung by me.
(D) She was heard to sing by me.
Answer: (D) She was heard to sing by me.
ব্যাখ্যা: Active voice-এ hear-এর পরে object + bare infinitive থাকলে passive voice-এ object-টি subject হয় এবং infinitive-এর আগে to বসে।
Structure:
Active: Subject + hear + object + bare infinitive
Passive: Object + be verb + heard + to-infinitive
উদাহরণ: I saw him leave. → He was seen to leave.
16. Which sentence is correct?
(A) One of my sisters are a nurse.
(B) One of my sister is a nurse.
(C) One of my sisters is a nurse.
(D) One of my sister’s are a nurse.
Answer: (C) One of my sisters is a nurse.
ব্যাখ্যা: One of-এর পরে plural noun বসে, কিন্তু বাক্যের subject হলো one। তাই singular verb is ব্যবহৃত হয়েছে।
Structure: One of + plural noun + singular verb
উদাহরণ: One of my friends lives in Dhaka.
17. Select the right determiner: ‘She works as ______ FBI analyst.’
(A) a
(B) an
(C) the
(D) none of the above
Answer: (B) an
ব্যাখ্যা: FBI-এর উচ্চারণ শুরু হয় /ef/ ধ্বনি দিয়ে, যা vowel sound। তাই FBI-এর আগে an বসে।
সঠিক বাক্য: She works as an FBI analyst.
মনে রাখুন: Article নির্ধারিত হয় উচ্চারণের প্রথম ধ্বনি অনুযায়ী, বানানের প্রথম অক্ষর অনুযায়ী নয়।
18. ‘We met Medha carrying a bouquet of red roses.’ Here ‘carrying’ is a/an ______.
(A) gerund
(B) infinitive
(C) verbal noun
(D) participle
Answer: (D) participle
ব্যাখ্যা: Participle কেন? এই বাক্যে “carrying” (carry + ing) শব্দটি একটি Present Participle, যা এখানে Adjective (বিশেষণ) হিসেবে কাজ করছে। এটি ‘Medha’ নামক Noun-টির অবস্থা বর্ণনা করছে (অর্থাৎ, আমরা মেধাকে কেমন অবস্থায় দেখেছিলাম—লাল গোলাপের তোড়া বহনরত অবস্থায়)।
Gerund বা Verbal Noun কেন নয়? Gerund বা Verbal Noun বাক্যে সবসময় Noun (বিশেষ্য) হিসেবে কাজ করে। যেমন— “Carrying a bouquet is easy” (তোড়া বহন করা সহজ)। মূল বাক্যে “carrying a bouquet of red roses” অংশটির বদলে যদি “something” (কিছু একটা) বসানো হয়, তবে বাক্যটি অর্থহীন হয়ে যায় (“We met Medha something”), তাই এটি Gerund নয়।
Infinitive কেন নয়? সাধারণত ভার্বের মূল রূপের আগে ‘to’ বসলে (যেমন— to carry) তাকে Infinitive বলে, যা এখানে নেই।
19. ‘Five years have passed since his father died’. Identify the correct simple form of the sentence from the following options:
(A) His father has died five years ago.
(B) His father died five years ago.
(C) His father has died for five years.
(D) His father died since five years.
Answer: (B) His father died five years ago.
ব্যাখ্যা: Complex sentence-টিকে simple form-এ প্রকাশ করতে since-যুক্ত clause-এর পরিবর্তে ago-যুক্ত সময় নির্দেশক phrase ব্যবহার করা যায়।
Complex: Five years have passed since his father died.
Simple: His father died five years ago.
মনে রাখুন: নির্দিষ্ট অতীত সময়ের সঙ্গে সাধারণত simple past tense ব্যবহৃত হয়।
20. Choose the antonym of ‘controversy’:
(A) contention
(B) bickering
(C) unanimity
(D) dispute
Answer: (C) unanimity
ব্যাখ্যা: Controversy অর্থ বিতর্ক বা মতবিরোধ। Unanimity অর্থ সর্বসম্মতি, যা মতবিরোধের বিপরীত ধারণা প্রকাশ করে।
অন্যান্য Optionগুলোর অর্থ:
(A) Contention = বিতর্ক বা বিরোধ
(B) Bickering = তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া
(D) Dispute = বিরোধ বা বিতর্ক
21. ‘For God’s sake hold your tongue, and let me love.’ This line is taken from the poem ______.
(A) To His Coy Mistress
(B) The Canonization
(C) The Definition of Love
(D) The Sun Rising
Answer: (B) The Canonization
ব্যাখ্যা: লাইনটি ইংরেজ Metaphysical কবি John Donne-এর The Canonization কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে প্রেমের গভীরতা এবং প্রেমিক-প্রেমিকার ভালোবাসার স্বতন্ত্রতা তুলে ধরা হয়েছে।
22. The one-act play ‘Riders to the Sea’ was written by ______.
(A) G. B. Shaw
(B) Oscar Wilde
(C) J. M. Synge
(D) John Galsworthy
Answer: (C) J. M. Synge
ব্যাখ্যা: Riders to the Sea আইরিশ নাট্যকার John Millington Synge-এর একটি বিখ্যাত একাঙ্ক নাটক। এতে সমুদ্রনির্ভর আইরিশ জেলেজীবনের দুঃখ, নিয়তি ও মৃত্যুর নির্মমতা তুলে ধরা হয়েছে।
23. ‘Neither a borrower nor a lender be, For loan oft loses both itself and friend.’ This extract is taken from Shakespeare’s play ______.
(A) Macbeth
(B) King Lear
(C) Measure for Measure
(D) Hamlet
Answer: (D) Hamlet
ব্যাখ্যা: উক্তিটি William Shakespeare-এর Hamlet নাটকের Polonius চরিত্রের উপদেশের অংশ। এখানে ঋণ নেওয়া ও ঋণ দেওয়ার কারণে অর্থ এবং বন্ধুত্ব—দুটিই হারানোর আশঙ্কার কথা বলা হয়েছে।
24. Who composed the elegiac poem ‘Thyrsis’?
(A) Thomas Gray
(B) Matthew Arnold
(C) John Milton
(D) P. B. Shelley
Answer: (B) Matthew Arnold
ব্যাখ্যা: Thyrsis হলো Matthew Arnold-এর লেখা একটি pastoral elegy। কবিতাটি তাঁর বন্ধু ও কবি Arthur Hugh Clough-এর স্মৃতির উদ্দেশ্যে রচিত।
25. Who is the writer of the famous essay ‘Tradition and the Individual Talent’?
(A) George Orwell
(B) Aldous Leonard Huxley
(C) T. S. Eliot
(D) Francis Bacon
Answer: (C) T. S. Eliot
ব্যাখ্যা: Tradition and the Individual Talent হলো T. S. Eliot-এর বিখ্যাত সাহিত্যসমালোচনামূলক প্রবন্ধ। এতে সাহিত্যিক ঐতিহ্য, কবির ব্যক্তিগত প্রতিভা এবং কবিতায় ব্যক্তিসত্তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।
26. ‘Our sweetest songs are those that tell of saddest thought.’ This oft-quoted line occurs in Shelley’s notable poem ______.
(A) To a Skylark
(B) Ode to the West Wind
(C) Adonais
(D) The Cloud
Answer: (A) To a Skylark
ব্যাখ্যা: লাইনটি Percy Bysshe Shelley-এর To a Skylark কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি ইঙ্গিত করেছেন যে মানুষের সবচেয়ে মধুর গানগুলোর মধ্যেও গভীর দুঃখের অনুভূতি প্রকাশ পেতে পারে।
27. Who authored the futuristic novel ‘Brave New World’?
(A) E. M. Forster
(B) Virginia Woolf
(C) Aldous Leonard Huxley
(D) Graham Greene
Answer: (C) Aldous Leonard Huxley
ব্যাখ্যা: Brave New World হলো Aldous Huxley-এর ১৯৩২ সালে প্রকাশিত dystopian novel। এতে প্রযুক্তি, সামাজিক নিয়ন্ত্রণ এবং মানুষের স্বাধীনতা হারানোর সম্ভাব্য পরিণতি তুলে ধরা হয়েছে।
28. ‘Good fences make good neighbors.’ The line was written by ______.
(A) Robert Graves
(B) Robert Frost
(C) Ezra Pound
(D) Carl Sandburg
Answer: (B) Robert Frost
ব্যাখ্যা: বিখ্যাত লাইনটি Robert Frost-এর Mending Wall কবিতায় পাওয়া যায়। কবিতাটিতে মানুষের মধ্যে সীমারেখা, দূরত্ব এবং পারস্পরিক সম্পর্কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
29. ‘Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.’ In which play of Shakespeare do you find this quote?
(A) Julius Caesar
(B) Romeo and Juliet
(C) The Tempest
(D) Twelfth Night
Answer: (A) Julius Caesar
ব্যাখ্যা: উক্তিটি William Shakespeare-এর Julius Caesar নাটকের। এখানে বোঝানো হয়েছে যে ভীরু মানুষ মৃত্যুভয়ে বারবার মানসিক যন্ত্রণা ভোগ করে, কিন্তু সাহসী মানুষ মৃত্যুকে একবারই মোকাবিলা করে।
30. ‘Knowledge comes, but wisdom lingers.’ This quote is extracted from Tennyson’s poem titled ______.
(A) Morte d’ Arthur
(B) The Lotos-Eaters
(C) Tithonus
(D) Locksley Hall
Answer: (D) Locksley Hall
ব্যাখ্যা: উক্তিটি Alfred, Lord Tennyson-এর Locksley Hall কবিতার। এখানে knowledge বা জ্ঞান অর্জন করা গেলেও wisdom বা প্রজ্ঞা দীর্ঘস্থায়ী হয়—এমন একটি ভাব প্রকাশ পেয়েছে।
31. The tragedy ‘Samson Agonistes’ was penned by ______.
(A) Christopher Marlowe
(B) Henrick Ibsen
(C) John Milton
(D) Arthur Miller
Answer: (C) John Milton
ব্যাখ্যা: Samson Agonistes হলো John Milton-এর একটি dramatic poem বা closet drama। এটি বাইবেলের Samson-এর কাহিনির ওপর ভিত্তি করে রচিত।
32. Who is the playwright of the absurd drama ‘Waiting for Godot’?
(A) Jean Genet
(B) Samuel Beckett
(C) Harold Pinter
(D) Tom Stoppard
Answer: (B) Samuel Beckett
ব্যাখ্যা: Waiting for Godot হলো Samuel Beckett-এর বিখ্যাত absurdist play। নাটকটিতে দুই ব্যক্তি Godot নামের একজনের জন্য অপেক্ষা করে, কিন্তু তার আগমন ঘটে না। অপেক্ষা, অনিশ্চয়তা ও জীবনের অর্থহীনতা নাটকটির গুরুত্বপূর্ণ বিষয়।
33. ‘It’s strange—but true; for truth is always strange; Stranger than fiction.’ This quote is taken from a poem of ______.
(A) Mark Twain
(B) Robert Herrick
(C) Lord Byron
(D) Franz Kafka
Answer: (C) Lord Byron
ব্যাখ্যা: লাইনটি Lord Byron-এর Don Juan কাব্য থেকে নেওয়া হয়েছে। এখানে কবি বলেছেন, সত্য অনেক সময় কল্পকাহিনির চেয়েও অদ্ভুত মনে হতে পারে।
34. Who wrote the novella ‘Heart of Darkness’?
(A) Joseph Conrad
(B) Doris Lessing
(C) John Osborne
(D) Thomas Hardy
Answer: (A) Joseph Conrad
ব্যাখ্যা: Heart of Darkness হলো Joseph Conrad-এর বিখ্যাত novella, যা ১৮৯৯ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এতে আফ্রিকায় ইউরোপীয় ঔপনিবেশিক শোষণ এবং মানুষের অন্ধকার মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে।
35. Who was the writer of the autobiographical as well as political essay ‘Shooting an Elephant’?
(A) Francis Bacon
(B) George Orwell
(C) Joseph Addison
(D) Charles Lamb
Answer: (B) George Orwell
ব্যাখ্যা: Shooting an Elephant হলো George Orwell-এর একটি বিখ্যাত autobiographical essay। এতে ব্রিটিশ শাসনাধীন বার্মায় তাঁর পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং ঔপনিবেশিক শাসনের নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
