আমাদের সম্পর্কে
englearners.com ইংরেজি শেখা, নিজের দক্ষতা যাচাই এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি শিক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম।
স্কুল-কলেজের ইংরেজি, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল ভর্তি পরীক্ষা এবং BCS Preliminary-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজির অনেক বিষয় ও প্রশ্নের ধরনে মিল রয়েছে। এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা একাডেমিক পর্যায় থেকেই নিজেদের প্রস্তুত করতে পারে, জ্ঞানের ঘাটতি শনাক্ত করতে পারে এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে।
আমাদের ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন পাবলিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন, সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা। ব্যাখ্যাগুলো এমনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়, যেন শিক্ষার্থীরা শিক্ষকের সরাসরি সহায়তা ছাড়াই প্রশ্নের সমাধান বুঝতে পারে, ভুল থেকে শিখতে পারে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।
আমাদের লক্ষ্য শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের ইংরেজি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি, বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভর শিক্ষার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা।
আমাদের বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা, মানসম্মত ব্যাখ্যা এবং ধারাবাহিক অনুশীলন একজন শিক্ষার্থীকে তার সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করতে পারে।
কনটেন্ট সংশোধন ও মতামত
কনটেন্ট টাইপিং বা সম্পাদনার কারণে অনিচ্ছাকৃত ভুলত্রুটি থাকতে পারে। কোনো প্রশ্ন, উত্তর বা ব্যাখ্যায় ভুল চোখে পড়লে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানাবেন। যথাযথ যাচাইয়ের পর প্রয়োজনীয় সংশোধন করা হবে। ওয়েবসাইটটিকে আরও নির্ভুল, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে আপনাদের পরামর্শও সাদরে গ্রহণ করা হবে।
কপিরাইট নোটিশ
এই ওয়েবসাইটে প্রকাশিত মৌলিক ব্যাখ্যা ও অন্যান্য স্বত্বাধিকারযোগ্য কনটেন্টের অনুমতিবিহীন পুনঃপ্রকাশ, বাণিজ্যিক ব্যবহার বা বই, শিট কিংবা অন্য কোনো মাধ্যমে সংকলন প্রযোজ্য কপিরাইট আইনের লঙ্ঘন হতে পারে।
রায়হান হাসান
ACCA — English Medium
Founder & Editor, englearners.com
Founder, Summit Educare
যোগাযোগ: 01611-82 38 65
ইমেইল: raihan_acca@yahoo.com


Facebook Comments