[Exam Date: January 17, 2025 (Friday)]
1. Which of the following sentences is correct?
(A) Can you run as fast as he could?
(B) Can you run as fast as he runs?
(C) Can you run as fast as he?
(D) Can you run as fast as he can?
Ans: (D) Can you run as fast as he can?
ব্যাখ্যা: বাক্যটিতে ‘Can you run’ দ্বারা সক্ষমতা বোঝানো হয়েছে। তুলনার দ্বিতীয় অংশেও একই modal verb ‘can’ ব্যবহার করলে বাক্যটি সম্পূর্ণ ও স্বাভাবিক হয়। এখানে ‘he can’-এর পরে ‘run’ উহ্য রয়েছে। পূর্ণ বাক্যটি হবে: ‘Can you run as fast as he can run?’
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) Can you run as fast as he could? = এখানে ‘can’ ও ‘could’ ব্যবহারের কারণে কাল ও সক্ষমতার মধ্যে অসংগতি তৈরি হয়েছে।
(B) Can you run as fast as he runs? = বাক্যটি ব্যাকরণগতভাবে সম্ভব, তবে এখানে সক্ষমতার তুলনার পরিবর্তে তার নিয়মিত দৌড়ানোর গতি বোঝানো হতে পারে।
(C) Can you run as fast as he? = এখানে তুলনার দ্বিতীয় অংশে প্রয়োজনীয় verb phrase অনুপস্থিত। তবে ‘Are you as good as he?’-এর মতো বাক্যে linking verb-এর পরে subject pronoun ব্যবহৃত হতে পারে।
2. If you succeed, I shall be happy. The correct simple form of the sentence is—
(A) I am happy when you succeed.
(B) I am happy for your success.
(C) Your success makes me happy.
(D) Your success will make me happy.
Ans: (D) Your success will make me happy.
ব্যাখ্যা: Simple sentence-এ একটি independent clause থাকে। প্রদত্ত complex sentence-এ ‘If you succeed’ একটি subordinate clause, যা শর্ত প্রকাশ করে। ‘Your success will make me happy’ বাক্যটিতে ‘if’-যুক্ত subordinate clause-কে ‘your success’ noun phrase-এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে মূল বাক্যের ভবিষ্যৎ অর্থ বজায় থাকে।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) I am happy when you succeed. = এখানে ‘when you succeed’ একটি subordinate clause থাকায় এটি complex sentence।
(B) I am happy for your success. = বাক্যটি simple হলেও মূল বাক্যের ভবিষ্যৎ শর্তের অর্থ যথাযথভাবে প্রকাশ করে না।
(C) Your success makes me happy. = এটি simple sentence, কিন্তু সাধারণত নিয়মিত বা সাধারণ সত্য বোঝায়; ভবিষ্যৎ শর্ত নয়।
3. Which of the following is the active form of the statement, ‘My book has been lost by me’?
(A) I had lost my book.
(B) I lost my book.
(C) I have lost my book.
(D) A book of mine is lost.
Ans: (C) I have lost my book.
ব্যাখ্যা: Passive voice থেকে active voice-এ রূপান্তরের সময় passive sentence-এর ‘by’-এর পরের অংশটি active sentence-এর subject হয় এবং passive sentence-এর মূল subject object হয়।
Structure:
Passive: Object + has/have + been + V³ + by + subject.
Active: Subject + has/have + V³ + object.
প্রদত্ত বাক্যে ‘My book’ হলো passive subject এবং ‘me’ হলো ‘by’-এর object। Active voice-এ ‘me’ পরিবর্তিত হয়ে ‘I’ হবে এবং ‘my book’ object হিসেবে থাকবে।
Active: I have lost my book.
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) I had lost my book. = এটি past perfect tense।
(B) I lost my book. = এটি simple past tense।
(D) A book of mine is lost. = এটি active voice নয়; বাক্যটি passive অর্থ প্রকাশ করে।
4. Which of the following is the passive form of the statement, ‘You have to admit this’?
(A) You are to have admitted this.
(B) This has to be admitted by you.
(C) This had to be admitted by you.
(D) This is to be admitted by you.
Ans: (B) This has to be admitted by you.
ব্যাখ্যা: ‘Have to’ দ্বারা বাধ্যবাধকতা বা কোনো কাজ করার প্রয়োজনীয়তা বোঝানো হয়। এর passive structure হলো:
Active: Subject + have/has to + V¹ + object.
Passive: Object + have/has to + be + V³ + by + subject.
প্রদত্ত বাক্যে ‘this’ object, যা passive voice-এ subject হবে। ‘Admit’-এর past participle হলো ‘admitted’।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) You are to have admitted this. = এটি মূল বাক্যের passive form নয়।
(C) This had to be admitted by you. = এখানে ‘had to’ ব্যবহারের ফলে past tense বোঝায়।
(D) This is to be admitted by you. = এটি grammatical structure হলেও মূল বাক্যের ‘have to’-এর পরিবর্তে ‘is to’ ব্যবহার করায় অর্থে পার্থক্য তৈরি হয়।
5. The word ‘anybody’ is an example of—
(A) distributive pronoun
(B) relative pronoun
(C) reciprocal pronoun
(D) indefinite pronoun
Ans: (D) indefinite pronoun
ব্যাখ্যা: Indefinite pronoun এমন pronoun, যা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। ‘Anybody’ অর্থ যেকেউ বা কোনো ব্যক্তি। তাই এটি একটি indefinite pronoun।
Example: Anybody can join the competition.
বাংলা অর্থ: যেকেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) Distributive pronoun = প্রত্যেককে বা পৃথকভাবে কাউকে বোঝায়; যেমন: each, either, neither।
(B) Relative pronoun = পূর্বে উল্লেখিত noun-এর সঙ্গে subordinate clause-এর সম্পর্ক স্থাপন করে; যেমন: who, whom, which, that।
(C) Reciprocal pronoun = পারস্পরিক সম্পর্ক বোঝায়; যেমন: each other, one another।
6. The chairperson ______.
Complete the sentence with the parts given below:
(A) gave a good speech.
(B) uttered a good speech.
(C) pronounced a good speech.
(D) made a good speech.
Ans: (A) gave a good speech.
ব্যাখ্যা: ‘Give a speech’ একটি প্রচলিত English collocation, যার অর্থ বক্তৃতা দেওয়া। তাই ‘The chairperson gave a good speech’ বাক্যটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য।
Example: The chairperson gave a good speech at the meeting.
বাংলা অর্থ: সভায় সভাপতি একটি ভালো বক্তৃতা দিয়েছিলেন।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(B) Uttered a good speech = ‘Utter’ সাধারণত কোনো শব্দ, আওয়াজ বা সংক্ষিপ্ত বক্তব্য উচ্চারণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(C) Pronounced a good speech = ‘Pronounce’ সাধারণত শব্দ উচ্চারণ করা বা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়ার অর্থে ব্যবহৃত হয়।
(D) Made a good speech = এটিও ইংরেজিতে গ্রহণযোগ্য। ‘Make a speech’ একটি প্রচলিত collocation। তাই এই প্রশ্নে A-কে একমাত্র সঠিক উত্তর বলা যায় না; D-ও ব্যাকরণগতভাবে সঠিক।
7. He got prize ______ hard work.
Complete the sentence with the parts given below:
(A) by dint of
(B) by engaging in
(C) by
(D) by using
Ans: (A) by dint of
সঠিক বাক্য: He got prize by dint of hard work.
ব্যাখ্যা: ‘By dint of’ একটি phrase, যার অর্থ কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর কারণে। এটি সাধারণত কঠোর পরিশ্রম বা প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন বোঝাতে ব্যবহৃত হয়।
Example: By dint of hard work and dedication, she secured her position on the merit list.
বাংলা অর্থ: কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সে মেধাতালিকায় নিজের স্থান নিশ্চিত করেছিল।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(B) By engaging in = কোনো কাজে যুক্ত হওয়ার মাধ্যমে।
(C) By = দ্বারা বা মাধ্যমে; তবে এখানে ‘by hard work’ অপেক্ষা ‘by dint of hard work’ অধিক স্বাভাবিক।
(D) By using = ব্যবহার করে; এর পরে সাধারণত কোনো বস্তু বা পদ্ধতির নাম আসে।
8. I have a cow which is red. The principal clause in the sentence is—
(A) which is red
(B) cow which is red
(C) I have a cow
(D) a cow which is red
Ans: (C) I have a cow
ব্যাখ্যা: Principal clause বা main clause হলো এমন clause, যা অন্য কোনো subordinate clause-এর ওপর নির্ভরশীল নয় এবং নিজে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
প্রদত্ত বাক্য: I have a cow which is red.
এখানে ‘I have a cow’ একটি principal clause। অন্যদিকে, ‘which is red’ একটি subordinate relative clause, যা ‘cow’ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) Which is red = subordinate relative clause।
(B) Cow which is red = এটি একটি noun phrase-এর অংশ; সম্পূর্ণ clause নয়।
(D) A cow which is red = এটি একটি noun phrase; সম্পূর্ণ clause নয়।
9. The adverb of the noun rotation is—
(A) rotatory
(B) rotating
(C) rotationally
(D) rotational
Ans: (C) rotationally
ব্যাখ্যা: ‘Rotation’ একটি noun, যার অর্থ ঘূর্ণন বা আবর্তন। ‘Rotationally’ একটি adverb, যার অর্থ ঘূর্ণনগতভাবে বা আবর্তনের মাধ্যমে।
Word forms:
Rotation (noun) = ঘূর্ণন, আবর্তন।
Rotational (adjective) = ঘূর্ণনসংক্রান্ত।
Rotationally (adverb) = ঘূর্ণনগতভাবে।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) Rotatory = adjective; ঘূর্ণনসংক্রান্ত।
(B) Rotating = verb-এর present participle বা adjective হিসেবে ব্যবহৃত হয়।
(D) Rotational = adjective; ঘূর্ণনসংক্রান্ত।
10. Complete the sentence as generic by words given below:
______ Bengalis are intelligent.
(A) All
(B) Most
(C) Some
(D) The
Ans: (D) The
ব্যাখ্যা: কোনো জাতি বা জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে বোঝাতে ‘the + adjective/nationality noun’ ব্যবহার করা যায়। যেমন: the French, the British।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) All Bengalis are intelligent. = সব বাঙালি বুদ্ধিমান। এটি একটি নিরঙ্কুশ দাবি।
(B) Most Bengalis are intelligent. = অধিকাংশ বাঙালি বুদ্ধিমান। এটি একটি grammatical sentence।
(C) Some Bengalis are intelligent. = কিছু বাঙালি বুদ্ধিমান। এটিও grammatical sentence।
Note: চারটি বিকল্পই ব্যাকরণগতভাবে সম্ভব। ‘The’ উত্তরটি কেবল generic অর্থে জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে বোঝানোর উদ্দেশ্যে প্রত্যাশিত।
11. He ______ when the teacher entered the room.
Complete the sentence with the parts given below:
(A) will have studied
(B) had studied
(C) was studying
(D) has studied
Ans: (C) was studying
ব্যাখ্যা: Past continuous tense ব্যবহার করা হয় অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলমান কাজ বোঝাতে। ‘When the teacher entered the room’ দ্বারা অতীতে সংঘটিত একটি ঘটনা বোঝানো হয়েছে। সেই সময়ে পড়াশোনা চলছিল বোঝাতে ‘was studying’ ব্যবহার করা হয়।
Structure: Subject + was/were + verb-ing.
সম্পূর্ণ বাক্য: He was studying when the teacher entered the room.
বাংলা অর্থ: শিক্ষক যখন কক্ষে প্রবেশ করলেন, তখন সে পড়াশোনা করছিল।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) Will have studied = future perfect tense; ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ সম্পন্ন হওয়া বোঝায়।
(B) Had studied = past perfect tense; অতীতের অন্য কোনো ঘটনার আগে কাজ সম্পন্ন হওয়া বোঝায়।
(D) Has studied = present perfect tense; অতীতের কাজের সঙ্গে বর্তমানের সম্পর্ক বোঝায়।
12. Complete the sentence with one of the words given below.
You may accept the gift ______ you may refuse it.
(A) or
(B) and
(C) but
(D) as
Ans: (A) or
ব্যাখ্যা: ‘Or’ একটি coordinating conjunction, যা বিকল্প বা দুটি সম্ভাবনার মধ্যে একটি বেছে নেওয়ার অর্থ প্রকাশ করে। বাক্যটিতে উপহার গ্রহণ করা অথবা প্রত্যাখ্যান করার দুটি বিকল্প দেওয়া হয়েছে। তাই ‘or’ সঠিক উত্তর।
বাংলা অর্থ: তুমি উপহারটি গ্রহণ করতে পারো অথবা প্রত্যাখ্যান করতে পারো।
অন্য Optionগুলোর অর্থ:
(B) And = এবং; দুটি বিষয় যুক্ত করে।
(C) But = কিন্তু; বৈপরীত্য বোঝায়।
(D) As = যেহেতু, যেমন বা হিসেবে; প্রসঙ্গ অনুযায়ী অর্থ পরিবর্তিত হয়।
13. The sentence “He seems to have acted rightly” is—
(A) Past continuous
(B) Simple past
(C) Past perfect
(D) Perfect infinitive
Ans: (D) Perfect infinitive
ব্যাখ্যা: Perfect infinitive-এর structure হলো ‘to have + past participle (V³)’। প্রদত্ত বাক্যে ‘to have acted’ হলো perfect infinitive। এটি সাধারণত এমন কোনো কাজ বোঝায়, যা মূল verb-এর সময়ের আগে সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হয়।
সম্পূর্ণ বাক্য: He seems to have acted rightly.
বাংলা অর্থ: মনে হচ্ছে, সে সঠিকভাবে কাজ করেছে।
অন্য Optionগুলোর ব্যাখ্যা:
(A) Past continuous = অতীতে চলমান কাজ বোঝায়; structure: was/were + verb-ing।
(B) Simple past = অতীতে সম্পন্ন কাজ বোঝায়; যেমন: He acted rightly.
(C) Past perfect = অতীতের অন্য একটি ঘটনার আগে সম্পন্ন কাজ বোঝায়; structure: had + V³।
14. The term ‘Bravo’ is—
(A) a conjunction
(B) an interjection
(C) an adverb
(D) a preposition
Ans: (B) an interjection
ব্যাখ্যা: Interjection হলো এমন শব্দ, যা আকস্মিক আবেগ, আনন্দ, বিস্ময়, প্রশংসা বা দুঃখ প্রকাশ করে। ‘Bravo’ সাধারণত প্রশংসা বা অভিনন্দন জানাতে ব্যবহৃত হয়।
Example: Bravo! You have done a great job.
বাংলা অর্থ: বাহ! তুমি দারুণ কাজ করেছ।
অন্য Optionগুলোর অর্থ:
(A) Conjunction = সংযোজক অব্যয়; যেমন: and, but, or।
(C) Adverb = ক্রিয়াবিশেষণ; যেমন: quickly, slowly, carefully।
(D) Preposition = পদান্বয়ী অব্যয়; যেমন: in, on, at, under।
15. The word ‘artisan’ means—
(A) an artist
(B) a producer
(C) a crafts person
(D) a craft
Ans: (C) a crafts person
ব্যাখ্যা: ‘Artisan’ অর্থ দক্ষ কারিগর বা হস্তশিল্পী, যিনি হাতে বা বিশেষ কারিগরি দক্ষতা ব্যবহার করে কোনো পণ্য তৈরি করেন।
Example: The furniture has been made by a local craftsman.
বাংলা অর্থ: আসবাবপত্রটি একজন স্থানীয় কারিগর তৈরি করেছেন।
অন্য Optionগুলোর অর্থ:
(A) An artist = একজন শিল্পী
(B) A producer = একজন উৎপাদক
(D) A craft = কারুশিল্প বা হস্তশিল্প; এটি কোনো ব্যক্তিকে নয়, বরং শিল্প বা দক্ষতাকে বোঝায়।
Facebook Comments